প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ

এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া-৬ সদর আসনের ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) চারমাথা গোদারপাড়া বাজারসহ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় শহর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে শহর যুবদলের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এ সময় শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বগুড়া থেকে তারেক রহমান এমপি নির্বাচিত হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন।
তিনি আরও বলেন, এই গণজোয়ারে আতঙ্কগ্রস্ত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কাজল মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাগর খন্দকারের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিএনপির ৩১ দফা, রাষ্ট্র কাঠামো মেরামতের ভাবনা এবং নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক ভোটারদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনবান্ধব বার্তাও ভোটারদের মাঝে পৌঁছে দেওয়া হয়।
গণসংযোগ কর্মসূচিতে শহর যুবদলসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী, তরুণ-যুবক ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.