
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া–৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সিনিয়র সহসভাপতি মাফুজার রহমান মাফু, সাবেক শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক আলেহা জাহান, সাবেক মহিলা কাউন্সিলর শেফালী বেগমসহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ফাহিম রেজা ও রিফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিপু, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান উপল, ধুনট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন মাসুদ, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বগুড়া জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন