
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় ফিটনেসবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মানিকারচর ও টিএনটি মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন মেঘনা উপজেলা ক্যাম্পের সেনাবাহিনী।
অভিযান সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারার অধীনে তিনটি মামলায় তিনজন ব্যক্তিকে দায়ী করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র বা বৈধ লাইসেন্স না থাকার অভিযোগ ছিল। মামলার শুনানি শেষে অভিযুক্তদের মোট ১,৪০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে অমৃতা শারলীন রাজ্জাক বলেন, “সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষার স্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও মানিকারচর বাজারে ফুতপাত দখল দেখে দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় কেউ দোকান ফুতপাতে রাখলে জরিমানা করা হবে।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন