প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
নাগরপুর দেলদুয়ারে পরিবর্তনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগে তারেক শামস খান হিমু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আধুনিক নাগরপুর দেলদুয়ার গড়ার লক্ষ্যে নাগরপুরে ব্যাপক গণসংযোগ ও বাইসাইকেল মার্কার লিফলেট বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তারেক শামস খান হিমু।
বুধবার ৪ ফেব্রুয়ারি'২৭ নাগরপুর সদর ও মামুদনগরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও বাইসাইকেল মার্কার লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নাগরপুর দেলদুয়ারের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। িএ সময় তিনি বলেন- পরিবর্তন আনতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার কোনো বিকল্প নেই।
স্থানীয়রা তার গণসংযোগ কার্যক্রমে ইতিবাচক সাড়া দেন এবং এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.