হোম » সারাদেশ » ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টির ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ 

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টির ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ 

জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে ওসমান হাদি সহ সকল শহিদের বিচার নিশ্চিত ও গণভোটে “হ্যাঁ” এর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলা এনসিপির উদ্যোগে বাহিরচর ইউনিয়নে আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হ্যাঁ এর পক্ষে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের এনসিপি কর্তৃক নিযুক্ত গণভোটের এম্বাসেডর ইঞ্জিনিয়ার শাম্মি আক্তার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ, মিরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী বুলবুল আহমেদ,যুগ্ম সমন্বয়কারী অবিরাজ, শরিফ মোল্লা, জেলা এন সিপির সদস্য তানভীর কবীর,সুজন আলী,  জাতীয় যুবশক্তির নেতা সোহাগ আলী রাজ, আকাশ, রাতুল প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!