প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ একজন গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি ব্রিটিশ রিভলবার, তাজা গুলি, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদকসহ আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর তার বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ রিভলবার, চার রাউন্ড তাজা গুলি, একটি ফাঁকা ম্যাগাজিন এবং একটি শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র জব্দ করা হয়েছে।
অভিযানকালে ওই বাড়ি থেকে কোকেন ও ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও দুটি পাসপোর্টও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.