
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন এমপি প্রার্থী তারেক শামস খান হিমু।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি’) সকাল থেকে শুরু করে প্রথমে সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার,পরে মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও হাটে তিনি এই গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার রাজনীতির মূল শক্তি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষভাবে উল্লেখ্য, তিনি টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে বাইসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২