
এনামুল হক, বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে দিন ও রাতে সমানতালে গণসংযোগ, উঠান বৈঠক ও মত বিনিময় সভা করছেন বিএনপির প্রার্থী, তার পরিবার ও বিএনপি নেতৃবৃন্দ ।এর ধারাবাহিকতায় শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের মাতৃ সংঘ অনুষ্ঠানে মায়েদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর ২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের মা বীর মুক্তিযোদ্ধা শিক্ষা অনুরাগী( সাবেক ডিজি স্বাস্থ্য) ডাক্তার সুফিয়া খাতুন ও তার সহধর্মিনী সায়মা মঞ্জুর মতবিনিময় সভা করেন। কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ মঞ্জুর সুমনের কন্যা ব্যারিস্টার সারা মঞ্জুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল,সিনিয়র যুগ্ম সাধারণ জিয়াউল হাসান নিক্সন , উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পল্লব সিকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহবান জানান।
এর আগে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের কারিকর বাড়িতে শনিবার বিকেলে পিরোজপুর ২ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী সহ নেতৃবৃন্দ। উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণীর পুরুষ ও নারীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করে দেশের উন্নয়নের সহযোগিতা করার আহ্বান জানান। বক্তার আরো বলেন, এ দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করতে হলে ধানের শীষের প্রার্থীকে ভোট প্রদান করতে হবে। আমরা সব সময় জনগণের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল