
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি ওয়ান শ্যুটিং পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথ বাহিনী দোহাজারী রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় ইমরুল কায়েস (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দোহাজারী খাঁন বাড়ী আবুল কাশেমের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি) ও একটি ওয়ান শ্যুটিং পিস্তল উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় চন্দনাইশ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর আয়েশা খাতুনকে ফাঁসানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে। ওই পরিকল্পনার অংশ হিসেবেই অস্ত্র বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, আটককৃত ইমরুল কায়েসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২