প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
বাসাইল জমির আইল নিয়ে বিরোধ: প্রতীবেশী ঘুষির আঘাতে হত্যার অভিযোগ

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে জমির আইল নিয়ে বিরোধের জেরে প্রতীবেশী দাদার ঘুষির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়েছেন একজন।
স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। রবিবার (০১ ফেব্রুয়ারী) উপজেলার কাউলজানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলিয়া উত্তরপাড়া এলাকায় সকাল পৌনে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আনসার মিয়া(৫৪)।সে কলিয়া উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। আহত জরিনা বেগম(৪৭) আনসার মিয়ার স্ত্রী।
অভিযুক্তের নাম লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী(৬৮)। পারিবারিকভাবে তাদের মধ্যে দাদা এবং নাতীর সম্পর্ক রয়েছে।
নিহতের ভাতিজার রাশেদের অভিযোগ ,আজ সকালে আমার চাচা তার নিজ ধনিয়া সজ ক্ষেতের ফসল তুলে জমি মেরামতের কাজ করছিলেন। এসময় আমার চাচী তাকে সহায়তা করছিলেন।হঠাৎ পাশর্^বতী জমির মালিক লেবু মেলেটারী এসে অভিযোগ তুলেন তার জমির আইল নষ্টকরা হচ্ছে। এঘটনায় দাদা এবং নাতী উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে দাদা লেবু মেলেটারী আনসার মিয়াকে এলোপাথারী কিলঘুষি দেয়া শুরু করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আনসার মিয়া।তার স্ত্রী জরিনা বেগম স্বামীকে বাঁচাতে আসলে তাকেও বেধড়ক কিলঘুষি দেয়া হয় বলে জানান নিহতের ভাতিজা রাশেদ।এমসয় চাচা,চাচীর চিৎকারে প্রতিবেশীদের সাথে নিয়ে তাদের উদ্ধার করে বাসাইল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো. সাখাওয়াত হোসেন আমার চাচাকে মৃত বলে ঘোষনা করেন।
এঘটনায় অভিযুক্ত লেবু মেলেটারীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন,কলিয়া গ্রামে জমির আইল নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন অসুস্থ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আমরা সরাসরি ডেডবডি দেখেছি।ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পর অভিযোগের ভিক্তিতে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.