হোম » সারাদেশ » বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের মিছিল

বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের মিছিল

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর (বগুড়া-৬) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী মিছিলটি সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়ক থেকে শুরু হয়। মিছিলটি আকতারা, নারুলী, বউবাজার, কইপাড়া ও বরিয়া এলাকা প্রদক্ষিণ করে আবার দ্বিতীয় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫ নম্বর জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারী সেক্রেটারি নার্গিস আক্তার, ১৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সুরাইয়া পারভীন, ২০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী এবং ২১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মনিরা বেগম।
বক্তারা বলেন, ভোটাররা এবার কোনো মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। তারা সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থীকেই নির্বাচিত করবেন। তারা দাবি করেন, বিগত শাসনামলে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর একটি দল চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়লেও জামায়াতে ইসলামী মানুষের সেবায় নিয়োজিত ছিল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!