
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর এবং বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, একটি দলের নেতাকর্মীরা জামায়াতের নারী কর্মীদের দেখলেই প্রচার কাজে বাধা দিচ্ছে এবং হামলা চালিয়ে আহত করছে। এসব হামলার ঘটনায় জনগণ ধিক্কার জানাচ্ছে। আগামী ১২ তারিখ ভোটের দিন জনগণ এর উপযুক্ত জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণ নারী নির্যাতনকারীদের বর্জন করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা শাহপাড়া ও আটাপাড়ায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি আজগর আলী, শহর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির জামিলুল হক, ৫ নম্বর ওয়ার্ড আমির জাকারিয়া ইসলাম, মাহবুবুল আলম, আব্দুল ওয়াদুদ, আসলাম শেখ, ইসলামী ছাত্রশিবির আলিয়া মাদরাসা শাখার সভাপতি আবুল কাশেম, হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আরও বলেন, মানুষের তৈরি মতবাদ দিয়ে কখনোই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পক্ষে জনগণ রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কোনো সরকার দেশকে বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে পারেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান কাজ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা