
বগুড়া থেকে রায়হানুল ইসলাম
দুর্নীতি নির্মূল করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় এসে তিনি এ কথা বলেন।
বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপির জনসভাকে ঘিরে সকাল থেকেই লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। দীর্ঘ অপেক্ষার পর রাত বারোটার দিকে জনসভাস্থলে উপস্থিত হন তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। বগুড়াকে নিজের জন্মভূমি উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার মানুষের আলাদা কোনো দাবি-দাওয়ার প্রয়োজন নেই।
জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২