
রায়হানুল ইসলাম, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও দেউলি ইউনিয়নের তিন গ্ৰামের বিহারপুর এলাকায় একটি ৩০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ২৯ জানুয়ারি ভোর রাত থেকে বিহারপুরসহ অন্তত তিনটি গ্রামের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন।
বিদ্যুৎ না থাকায় রবি মৌসুমের গুরুত্বপূর্ণ ফসল—বিশেষ করে আলুর সেচ কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা আশঙ্কা করছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে ব্যাপক ফসলহানির মুখে পড়তে হতে পারে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এলাকায় ট্রান্সফরমার চুরির ঝুঁকি থাকলেও কার্যকর নজরদারির অভাবে এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত ট্রান্সফরমার পুনঃস্থাপন ও চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান