
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মধুমতি ব্যাংক পিএলসি এর কাউখালী এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শাখাটি বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন কাউখালী উপজেলা সদরের উত্তর বাজারে অবস্থিত। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর বারোটায় মধুমতি ব্যাংক পিএলসি বরিশাল শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম মধুমতি ব্যাংকের এই এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন , উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ব্যবসায়ী গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক এনামুল হক প্রমূখ। ,এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনাল বরিশাল জোন এর চিফ বিজনেস ম্যানেজার মীর মোঃ নাবিয়ান আজিজ, বরিশাল ব্রাঞ্চের জেনারেল ব্যাংকিং অফিসার মোঃ আনিসুর রহমান, বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং অফিসার মোঃ তাইফুর রহমান, কাউখালী শাখার এজেন্ট লিয়াকত হোসেন তালুকদার, কাস্টমার সার্ভিস অফিসার মোঃ মশিউর রহমান জনি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী