হোম » সারাদেশ » বগুড়ায় যৌথ অভিযানে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার মদ ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় যৌথ অভিযানে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার মদ ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার দেশীয় মদ (কেরু অ্যান্ড কোম্পানি), নগদ ১১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শ্রী রহিত বাসফোর (১৯), পিতা শ্রী বাবুল বাসফোর, চকসূত্রাপুর; মো. রিপন শেখ (২৬), পিতা মৃত শাহিনুর ইসলাম, দক্ষিণ গোদারপাড়া (ওয়ার্ড নং ১৫); এবং মো. রিপন প্রামাণিক (৩৯), পিতা মো. জাহাঙ্গীর আলম, সাং জিলাদার, শাহজাহানপুর উপজেলা।
অভিযানকালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি বাটন মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানটি পরিচালনা করে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং বগুড়া যুব উন্নয়ন আর্মি ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!