প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
বগুড়া-২ আসনে ধানের শীষের পক্ষে মীর শাহে আলমের ভোটের গাড়ির উদ্বোধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে বর্ণিল ভোটের গাড়ি। জাতীয় পতাকার লাল-সবুজ রঙে সজ্জিত গাড়িটি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পথ-প্রান্তরে ঘুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছে।
গাড়িটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের ছবি সংবলিত ধানের শীষ প্রতীক শোভা পাচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় শিবগঞ্জের তেঘড়ি প্রধান নির্বাচনী অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়িটির যাত্রা শুরু হয়। ভোটের গাড়ির উদ্বোধন করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম।
এসময় মীর শাহে আলম বলেন, এই ভোটের গাড়ির মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা পাড়া-মহল্লায় ঘুরে জনগণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইবেন এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দেবেন। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.