হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে কোভিড ১৯ মোকাবেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি হাট খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কোভিড ১৯ মোকাবেলা করতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেন। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এসময় সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়রা বেসিনটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ধসে পড়েছে বলে অভিযোগ করছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২