হোম » সারাদেশ » বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী বিএনপি’র প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন 

বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী বিএনপি’র প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন 

কাউখালী (পিরোজপুর)  প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাউখালীতে পিরোজপুর ২ (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের   বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন  বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী। নির্বাচিত হতে পারলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করব। ধর্মকে আমরা ব্যবহার করব না, ধর্ম নিয়ে ব্যবসা করার  অধিকার কারো নেই। বিএনপি হল মুক্তিযোদ্ধা স্বপক্ষের দল। রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় উপজেলার দক্ষিণ বাজারে বিএনপির নির্বাচনী অফিসে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে নির্বাচনীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার বড়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা ইমাম ও মোয়াজ্জেম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন, হাফেজ মোঃ সোলেমান হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিকেলে কাউখালী উত্তর বাজার বালুর মাঠ এলাকায় আহমেদ সোহেল মঞ্জুর সুমন হিন্দু সম্প্রদায় ও ব্যবসায়ীদের সাথে আলাদা আলাদা ভাবে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি সকল ভোটারদের প্রীতি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করার  আহ্বান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!