
জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪শে জানুয়ারি) বিকেল ৪ টায় জুভেন্টাস ক্লাবের আয়োজিত ২ নং কলোনী গ্যারেজ মাঠে ফাইনালে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ বনাম বিজিএম গ্রুপ ফুটবল একাদশ অংশ গ্রহন করে এবং সিঙ্গাপুর ট্রেনিং ফুটবল একাদশ ৪-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পৌর বিএনপি সভাপতি ও উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আবু দাউদ এর সভাপতিত্বে ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা – মিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, মনি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদি।
উক্ত খেলায় দূর দূরান্ত থেকে আসা খেলা দেখতে আসা দর্শক মাঠের কানায় কানায় পূর্ণ ছিল।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২