
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের পাকুরিয়া দরবার শরীফ এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল নারী সখিনাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
২৪ (জানুয়ারি) শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ রবিউল ইসলাম রতন।
এ সময় উপস্থিত ছিলেন আজকের তারুণ্য সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন, সক্রিয় সদস্য আসাদুজ্জামান রাব্বি, ছাঁদ, নাজমুল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত সখিনা আজকের তারুণ্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
এ বিষয়ে আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রবিউল ইসলাম রতন বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এসব কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, আজকের তারুণ্য সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক