
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক বৃদ্ধাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত আনেছা বিবি (৭০) দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার নিজ বাড়ির শয়নকক্ষে প্রবেশ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে কান ছিঁড়ে কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, আনেছা বিবি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। তার ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত। একই গ্রামের মো. মিজানুর রহমান নিয়মিত তাকে দেখাশোনা করতেন। শনিবার দুপুরে খোঁজ নিতে এসে তিনি শয়নকক্ষে আনেছা বিবিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃত দেখতে পান।
খবর পেয়ে আদমদীঘি ও দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২