
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনেও সারা দেশের ন্যায় নির্বাচনী প্রচারণা জোড়ালো হয়ে উঠেছে । এ আসনে সর্বাধীক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী । মুলতঃ প্রতিদন্ধিতাও হবে এ ২ দলের প্রার্থীর মধ্যে । এ আসনে ধানের শীষ প্রতিক নিয়ে মাঠে নেমেছেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম । সাইফুল ইসলামকে নির্বাটিত করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনগুলোর নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন তৃণমুল পর্যায়ে। বিশেষ করে ধানের শীষ প্রতীককে ঘিরে মাঠপর্যায়ে নির্বাচনী পরিচালনা ও গণসংযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রার্থীর সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা নিয়মিত উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতারা ভোটারদের কাছে গিয়ে বিগত বিএনপি সরকারের সাফল্যেও দিক গুলো তুলে ধরার পাশাপাশী বিএনপি নেতা কর্মিদেও উপর নির্যাতনের চিত্র তুলে ধরছেন । সে সঙ্গে আগামী দিনে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার গঠনের প্রতিশ্রতি দিচ্ছেন। শনিবার ধানের শীষের পক্ষে প্রার্থী সাইফুল ইসলাম সহ দলীয় নেতা কর্মিরা উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা, উঠান বৈঠক ও পথসভা করেছেন ।
পুরো ইউনিয়নেই পরিলক্ষিত হয়েছে ভোটের আমেজ । স্থানীয় বিএনপি নেতারা জানান, পীরগঞ্জের সাধারণ মানুষ পরিবর্তন চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও ভোটাধিকার হরণের কারণে জনগণ ক্ষুব্ধ। এ কারণেই ধানের শীষের প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে পীরগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। এজন্য কেন্দ্রভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি, ভোটার তালিকা পর্যালোচনা ও এজেন্ট নিয়োগসহ সার্বিক নির্বাচনী পরিচালনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বসে নেই জামায়াতে ইসলামীর প্রার্থীও । এখানে দাঁড়ী পাল্লা প্রতিকে প্রতিদন্ধিতা করছেন জামায়াত নেতা নুরল আমীন । তিনি সহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরাও চষে বেড়াচ্ছেন। গ্রামঞ্চলে ভোটারদো কাছে । দিচ্ছেন নানান প্রতিশ্রতি । সব মিলে পীরগঞ্জের সর্বত্রই এখন বইছে নির্বাচনী আমেজ । ভোটারগণও ভাবছেন তারাকাকে ভোট দিবেন ? কার মাধ্যমে পীরগঞ্জের সামগ্রিক উন্নয়ন সম্ভব ? চলছে ব্যাপক বিশ্লেষন ।