প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
কাউখালীতে সেনাবাহিনীর অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানাসহ ৭টি মামলা ও ২টি মটর সাইকেল জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাউখালীর বিভিন্ন সড়কে চেক পোস্ট বসিয়ে বৈধ কাগজপত্র, হেলমেন্ট, ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে সার্জেন্ট খাইরুল আলম ও মোহাম্মদ উল্লাহ্ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানটি শুক্রবার ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিচালনা করেন সেনাবাহিনী। এসময় ২টি গাড়ি জব্দসহ ৭টি মামলায় ৪৩ হাজার টাকা জারিমানা করা হয়। কাউখালীর ক্যাম্পের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.