
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নাগরিক উদ্যোগের উদ্যোগে অংশীজনদের প্রকল্প অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় মিলনায়তন,-এ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জন-প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, বিবাহ রেজিস্ট্রার, স্থানীয় গণমান্য ব্যক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, সরকারী-বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বায়ক মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,প্রমুখো।
অবহিত করন সভায় নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়ক মহসিন হোসেন ও বরিশাল জেলা সমন্বয়ক সুপ্রিয় দত্ত নাগরিক উদ্যোগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানান যে নাগরিক উদ্যোগ স্থানীয় ও জাতীয় পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার প্রাপ্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি, নারী, শিশু, দলিত, সংখ্যালঘু ও শ্রমিকদের অধিকার সুরক্ষা, পরিবেশ রক্ষা ও সংরক্ষণ এবং গনতন্ত্র ও উন্নয়ন প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ সৃষ্টিই জন্য সংস্থাটি কাজ করেন বলে সকলকে অবহিত করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু