
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সকল দলীয় পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগ করেছেন।গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারি) ১০টার দিকে ২নং ইউনিয়ন নয়ারহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন গুচ্ছগ্রাম এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি হলেন-২নং নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমান আলী। তিনি নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ৮ বছর আগে জনগনেরস্বার্থে, স্থানীয় আওয়ামীলীগ নেতাদের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
লিখিত বক্তব্যে মো. ঈমান আলী পিতা মৃত আরজান ব্যাপারী, মাতা মৃত্যু কমলা খাতুন, গ্রামঃ খেরুয়ারচর, নয়ারহাট ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, উপজেলা চিলমারী, কুড়িগ্রাম। আমি এই মর্মে, লিখিত ভাবে আপনাদের মাধ্যমে দেশবাসিকে জানাইতেছি যে, দীর্ঘ প্রায় ৮ বছর যাবত নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছি। আমি এ ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। এলাকার উন্নয়নের স্বার্থে ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের চাপেপড়ে আওয়ামীলীগে যোগদান করি। তবে আমি কখনোই দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলাম না।
বর্তমান প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করে এবং আমার শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সকল সদস্য পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। ভবিষ্যতে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি আরও অঙ্গীকার করতেছি যে, কারো চাপে পড়ে দল থেকে পদত্যাগ করি নাই। এই মর্মে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ আওয়ামী লীগ নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সহ এর স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পদ ও পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবিন উদ্দিন, আনোয়ার হোসেন, আলম মিয়া,শফিকুল ইসলামস্থানিয় এলাকাবাসি এবং সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ