
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশে ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার ছিন্নমূল ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম আশীষ কুমার রায়।
এছাড়াও কার্যক্রমে অংশ নেন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান ও মো. শাহরিয়ার নাজিম জয় ও সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রাকিবুল হাসান।
বিতরণকালে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি কেবল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই কাজ করে না বরং সামাজিক দায়বদ্ধতা থেকে যেকোনো দুর্যোগে ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। তীব্র শীতে অসহায় মানুষের দুর্ভোগ কমাতে এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় লাইনম্যান, মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণে সহযোগিতা করেন। পল্লী বিদ্যুৎ সমিতির এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ