
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ই জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে কাউখালী উপজেলা হল রুমে আইনশৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কাউখালী উপ জেলার দায়িত্বে থাকা মেজর খালেদ, কৃষি কর্মকর্তা সোমা রানী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াকুব হোসেন সহ রাজনৈতিক দলের নেতা উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা জামাতের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক,মো:হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি,গাজী সিদ্দিকুর রহমান,কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ। আইনশৃঙ্খলা সভায় মেজর খালেদ বলেন জাতীয় সংসদ নির্বাচন আগত। নির্বাচনকে কেন্দ্র করে কোন অবস্থায় আইন শৃঙ্খলার অবনতি হতে দেওয়া হবে না। সকল দলের নেতাকর্মী সহ সবাইকে শতভাগ আইন অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অবৈধ কোন মোটরযান রাস্তায় চলতে দেওয়া হবে না। মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া রাস্তায় বের হলে সে যেই হোক তার পরিচয় হবে আইন লঙ্ঘনকারী হিসেবে । তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শতভাগ শান্তিপূর্ণভাবে সকল দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন হবে।
শান্তিপূর্ণভাবে সবাই যেন উপস্থিত হয় ভোট দিতে পারে সেজন্য সেনাবাহিনী সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে নির্বাচনী আইন মেনে প্রচার -প্রচারণা পরিচালনা করার পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা