
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ জুলাই আন্দোলনে জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ন করবে এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেবে।’
এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২