
এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মিলন (৩৫)।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে জি আর নং-২৮৮/২০১৩ (বগুড়া সদর), প্রসেস নং-২৯১০/২৪ এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিলন গ্রেফতার এড়াতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় আত্মগোপনে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত বুধবার সিপিএসসি বগুড়া’র একটি চৌকস আভিযানিক দল বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মিলন (৩৫), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং- জহুরুল নগর, বগুড়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী