হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাঙ্গন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাঙ্গন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

ফারুক হোসেনঃ  গতকাল মঙ্গলবার ২০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন টাঙ্গন নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের ২০ ঘণ্টা পার হলেও বুধবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি আনুমানিক বিকাল ৫ টার সময় নদীতে নামে উজানের দিকে হাঁটতেছিল।

এক পর্যায় সে নদীর পানিতে ডুবে গেলে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ১ ঘন্টা পর উদ্ধার অভিযানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে।  পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নদীতে নামে এক পর্যায় সে নদীর পানিতে ডুবে গেলে , তারপর গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৫০ বছর। তার পরনে সাদা ও নীল প্রিন্টে রঙের একটি শার্ট ছিল। রুহিয়া থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) মোঃ জোবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিক সুরতহাল ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন লাশের শরিরে কোন আঘাতের চিহ্ন নেই তবে ধারণা করা হচ্ছে মৃত লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ক্রাইম সিন-এর দুইটি টীম এসে লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরেও তার এনআইডি ম্যাচিং করেননি।

 লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং রুহিয়া থানায় একটি UD (ইউডি) মামলা হয়েছে। তার পরিচয় এর জন্য আমরা সকল থানায় অবগত করেছি পরিচয় মিললে লাশ হস্তান্তর করা হবে অন্যথায় লাশটিকে আইনীয় সিদ্ধান্তের মাধ্যমে দাফন কার্যের ব্যবস্থা করা যেতে পারে। রিপোর্ট করা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির লাশের কোন পরিচয় মেলেনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!