প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
মোরেলগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার শ্রদ্ধা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের ধানের শীষের কান্ডারি বাবু সোমনাথ দে। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই বিএনপি সবসময় দেশ ও জনগণের পক্ষে রাজনীতি করে আসছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.