প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় যুবদল নেতা তুষারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সান্টু ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তুষার আহমেদ এর উদ্যোগে,দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার(২১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে নলডাঙ্গা পিপরুলের শ্যামনগরে দুই শতাধিক দরিদ্র মহিলা ও পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্টানে,নলডাঙ্গা উপজেলা নির্বাচনী কমিটির যুগ্ন আহবায়ক ও ৩ নং কেন্দ্র কমিটির সভাপতি,বিএনপি নেতা জনাব আলী সরকার, পিপরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
আজিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,যুবদল নেতা,তুষার আহমেদের উদ্যোগে,প্রতিবছর অসহায় মানুষের মাঝে,ঈদে ঈদ সামগ্রী বিতরণ,বৃক্ষরোপণ ও বিতরণসহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.