প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ দুলাল মণ্ডল (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ তারিখ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকার পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল মণ্ডল ওই এলাকার উত্তরপাড়া গ্রামের আফজাল মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি এলাকায় অবস্থান করছিল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকায় এক ব্যক্তি মাদক কেনাবেচা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল মণ্ডল পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.