
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন শেরপুর জেলা এবি পার্টির ছাত্রপক্ষের সদস্য হুসাইন হাবিব, ইমরান হাসান, মো. তামিম, সাব্বির আহমেদ সবুজ, জিসান আহমেদ, আবরার হাসানসহ মোট ৫০ জন নেতাকর্মী ও সমর্থক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কুরাইশী, সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক নিতামনি আক্তার নিরাসহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “এবি পার্টির নেতাকর্মীরা আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২