প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের দায়ে ফুড এক্সপোকে ২০ হাজার টাকা জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের গোহাইল রোড পৌর পার্কের সামনে অবস্থিত ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, খাবারে বিক্রয় নিষিদ্ধ গোলাপজল ব্যবহার, মানহীন বিট লবণ ব্যবহার এবং স্টিকারবিহীন আমদানিকৃত বিদেশি সস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়া জেলার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.