প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ২:২০ অপরাহ্ণ
রৌমারীতে জমি সংক্রান্ত জেরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইউনুছ আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রৌমারীতে জমিসংক্রান্ত জের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনামুল হক পারুল। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় তার নিজ বাড়ি বাইটকামারীতে এ সংবাদ সম্মেলন করেন । ভুক্তভোগী এনামুল হক (পারুল) লিখিত বক্তব্য পাঠ করে বলেন, একটি পক্ষ সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজবুকে অপ-প্রচার করেছেন। যা মানষিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে আমার মানসম্মান ক্ষুন্ন হয়েছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
আমি আরো উল্লেখ করতেছি যে, অর্থ সংকটের কারনে জমি বিক্রি করিতে চাইলে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ার চর গ্রামের মৃত্যু আজিতের স্ত্রী ও নিশান আলীর বোন জামিরন বেওয়া জমি কিনে নিতে চাইলে বৈঠকের মাধ্যমে আলোচনা করে ১ লাখ টাকা বায়না নিই। কিন্তু শর্ত থাকে যে ৩ মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নিতে হবে। এদিকে দুই বছর অতিবাহিত হলেও সে টাকা জোগাড় করতে না পারায় ও আমার অর্থ সংকটের কারনে উক্ত জমিটি অন্যত্রে বিক্রি করি।
এনিয়ে বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী এলাকায় এক গ্রাম্য শালিসি বৈঠক ডাকাহয়। বৈঠকে ওই মহিলা গরীব বলে মাতাব্বরগণরা আমার কাছ থেকে আরো ১ লাখ ৮০ হাজার সহ মোট ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিতে বলেন। মাতাব্বরগণদের সম্মানরক্ষার্থে উক্ত টাকা ফেরত দিতে গেলে তিনি নেয়নি। জামিরন বেওয়া টাকা ফেরত না নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপোপ্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, তিনি সাংবাদিকদের কাছেও
সত্য গোপন রেখে মিথ্যা তথ্য দিয়ে অপ-প্রচার করছে। ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যাচাই-বাছাই না করে এমন একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে, আমি যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.