হোম » সারাদেশ » গুড়ার ভেটেরিনারি ভেজাল ওষুধ কারখানায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা

গুড়ার ভেটেরিনারি ভেজাল ওষুধ কারখানায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

‎বগুড়ার বিভিন্ন উপজেলায় অবৈধ ভেটেরিনারি ভেজাল ওষুধ কারখানা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। এসব কারখানার মালিকরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খামারি ও দেশের পশুপালন খাত।

‎এরই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু উপজেলার মুরাইল এলাকায় অবস্থিত আহাজ ফার্মা নামের একটি ভেটেরিনারি ওষুধ কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং কাহালু উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন ও প্যাকেটজাত করার অভিযোগে কারখানার মালিক মো. হেলাল উদ্দীন (৫৫)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি মৃত আলতাফ হোসেনের পুত্র, গ্রাম–সূত্রাপুর, থানা–কাহালু, জেলা–বগুড়া। ‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় দোষ প্রমাণিত হওয়ায় জরিমানার অর্থ আদায়পূর্বক তাকে খালাস প্রদান করা হয়।

‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!