প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

গকুল রাজবংশী, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার ক্রীড়ানুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গণি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২৬) ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত অংশ নেয়। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গণি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, মো. হাবিবুর রহমান, মো. ছানোয়ার হোসেন, মো. জামিল হোসেন, ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীসহ এবং কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.