হোম » সারাদেশ » বার্ষিক সবক, নবীন বরন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্ষিক সবক, নবীন বরন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ আলোচীত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা কতৃক আয়োজিত বার্ষিক নবীন বরন, সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর অবস্থিত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টায় অত্র মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায় সুপার মাওলানা আবদুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকা দীঘির পাড় ফাজিল (ডিগ্রি) মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান।

আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক সুফি, মাওলানা মাহবুবুর রহমান মামুন, সহসাধারণ সম্পাদক রেজানুর পাটোয়ারী লিটন, গভর্নিং কমিটির সদস্য মোশাররফ হোসেন সেলিম গাজী, ফরহাদ হোসেন শান্ত, স্বপ্না আকতার ভাবনা, মাওলানা ওমর ফারুক, মাওলানা দেলোয়ার হোসেন, রাসেল মির্জা, ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাতালিকায় মেধাবীদের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবং দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুর রহমান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!