
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে গনভোট-২০২৬ এর প্রচার- প্রচারণা উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, সহকারী আইটি অফিসার মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সমাজসেবা অফিসার মতিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গনভোট উদ্ধুদকরণের জন্য প্রতিদিন হাট-বাজারে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মসজিদে জুমার দিন প্রচার-প্রচারণা চালানো সহ ব্যানার ফেস্টুন, মাইকিং করে প্রচার চালানোসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২