প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
মোল্লাহাটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি CSR কার্যক্রমের আওতায় ৩শত শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির এ ধরনের সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এ বিষয়ে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রতিনিধি বলেন, সামাজিক দায়িত্ববান প্রতিষ্ঠান হিসেবে আমরা এলাকার মানুষের পাশে থাকতে চাই। প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এই কনকনে শীতে শীতার্তদের মাঝে একটু উষ্ণতা দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার), মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী, ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কেএম মহিউদ্দিন আবির, নিরাপত্তা কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম জনি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার সহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.