হোম » সারাদেশ » কুড়িগ্রাম সীমান্তে  বাংলাদেশী যুবককে  আটক  করল  বিএসএফ 

কুড়িগ্রাম সীমান্তে  বাংলাদেশী যুবককে  আটক  করল  বিএসএফ 

রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে  মিষ্টার আলী  নামের  এক বাংলাদেশী যুবককে  আটক করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল  রবিবার (১১জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের  খাটিয়ামারী নামক এলাকায় আন্তর্জাতিক  মেইন পিলার ১০৬২/পাশে এঘটনাটি ঘটে।  আটক মিষ্টার আলী  উপজেলা  সদর ইউনিয়নের রতনপুর গ্রামের   আব্দুস ছালামের ছেলে  বলে জানা যায়।
জানা যায় রবিবার দিবাগত রাত ৩টারদিকে  উপজেলা সদর ইউনিয়নের  খাটিয়া মারী এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ১০৬২/এর কাছদিয়ে  ২৫ জনের একটি চোরাকারবারী দল  ভারতীয় সীমান্তে প্রবেশ করে  কাঁটাতারের উপর দিয়ে.গরু ও মাদক পারা পারের করলে । তখন চোরাকারবারি লক্ষ্য করে ভারতীয়  রক্ষী বাহিনী( বিএসএফ)গুলি ছোড়ে  এবং  মিষ্টার আলী কে ভারতের কুচনীমারাক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ।
রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে গেছে।
 এ বিষয়. বিজিবির  জামালপুর-৩৫ ব্যাটালিয়নের  অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি জানা  নাই। খোঁজ নিচ্ছেন বলে জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!