প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
বগুড়ার শাজাহানপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সিআর-৩৬৩/২৫ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিরাজুল ইসলাম। তিনি মৃত আজিজার রহমানের ছেলে এবং শাজাহানপুর থানার ফুলকোট মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) ভোর রাতে শাজাহানপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.