
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সাবেক বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে উপজেলার মাঠপাড়া এলাকায় এ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ডা. জাহিদ হোসেনের সহধর্মীনি ডাঃ শরিফা করিম স্বর্ণা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ অনেকে।
এতে বক্তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জান্নাত বাসির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান