
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় মোল্লাহাট উপজেলা সদরের গারফা বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মণ্ডল বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অমলিন অধ্যায়। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁর ব্যক্তিত্বে কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন মা-মাটি-মানুষের নেত্রী।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক ইভা আক্তার, জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, সাবেক সভানেত্রী শিরীন আক্তার, চিতলমারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, বিএনপি নেতা মো. ইকবাল শেখ, তাওহীদ শিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলিম শিকদার, সাধারণ সম্পাদক মো. শিমুল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান, উপজেলা যুবদল নেতা বিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার