
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট সদরের গাড়ফা বাজারে বার্জার পেইন্টস এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেখ আব্দুল লতিফ সুপার মার্কেটে অবস্থিত আয়ান হার্ডওয়ার নামের এ শো-রুমটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মার্কেটের স্বত্বাধিকারী শেখ ফয়জুল করিম পিন্টু শোরুমকে উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক রায়হান শেখ, শিক্ষক মোঃ রাচ্চু খান, ব্যবসায়ী স ম ফিরোজুল ইসলাম, মোঃ রাজিব চৌধুরী, ইমাম মিয়া, ইসমাইল হোসেন প্রমূখ। সত্ত্বাধীকারী এসকে মামুন জানান, “এতদিন মোল্লাহাটে শো-রুম না থাকায় অধিকাংশ ক্রেতা গোপালগঞ্জ থেকে বার্জার পেইন্টস ক্রয় করত, এখন মোল্লাহাট থেকে চাহিদামত রং ক্রয় করতে পারবে।”

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা