
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (৬ই জানুয়ারি) সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউপির মাওলাহাবাসপুর আশ্রয়ন প্রকল্প ও বাহিরচর ইউপির মসলেমপুর আশ্রয়ন প্রকল্পে, টিকটিকি পড়া আশ্রয়ন প্রকল্পে ও পরিষদে অসহায় শীতার্ত মানুষের হাতে ২২০ টি কম্বল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ কর্মচারী ও গণমাধ্যম কর্মীর।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ