
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার বড়বাড়ি এলাকায় শওকত হোসেন আহমেদ এর উদ্যোগে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কঠিন হাড়ভাঙা শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শওকত হোসেন আহমেদ নিজস্ব পারিবারিক উদ্যোগে সকাল ১২টার দিকে তার নিজ বাড়িতে এলাকার তিনটি মহল্লার গরিব নারী ও পুরুষদের মাঝে কম্বলসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মানুষ। শওকত হোসেন আহমেদ বলেন, “শীতের এই কঠিন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি, এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য কিছুটা স্বস্তি ও উষ্ণতা বয়ে আনবে।”
স্থানীয়রা এই মানবিক কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং শওকত হোসেন আহমেদের মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২