হোম » সারাদেশ » জামালপুরে জামিয়া দারুল উলুম বেলটিয়ায় শিক্ষার্থীদের ফজীলত প্রদান

জামালপুরে জামিয়া দারুল উলুম বেলটিয়ায় শিক্ষার্থীদের ফজীলত প্রদান

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরের বেলটিয়ায় অবস্থিত জামিয়া দারুল উলুম মাদরাসার দাওরা-ইফতা ও হিফজ ফারেগীনদের দস্তারবন্দী উপলক্ষে ৫২ জন শিক্ষার্থীকে ফজীলত প্রদান করে সম্মান জানানো হয়েছে। সোমবার রাতে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে এ দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নছিহত পেশ করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেখল মাদরাসা থেকে আগত মুফতি মো. ইসমাইল খান।
জেলার মেলান্দহ উপজেলাস্থ জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মুফতি সামছুদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং জামিয়া দারুল উলুম বেলটিয়ার পরিচালক মুফতি মো. আবদুল্লাহর পরিচালনায় ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. সোহেল রানা খান।

এসময় জামালপুর শহরস্থ খেজুরতলা জামে মসজিদের খতিব মাওলানা আমান উল্লাহ কাসেমীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা পেশ করেন।
দস্তারবন্দী অনুষ্ঠানে হিফজ বিভাগে উত্তীর্ণ ১৩ জন, মাওলানা বিভাগে ১০ জন এবং মুফতি বিভাগে উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে স্বীকৃতি ও সম্মান জানানো হয়। এছাড়া আলিমা বিভাগে উত্তীর্ণ ১৪ জন নারী শিক্ষার্থীকে পর্দানশীলভাবে হিজাব উপহার দিয়ে সম্মান প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!